বোকো হারামের হামলায় ক্যামেরুনে নিহত শতাধিক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১১:২৫
 
ক্যামরুনের একটি শহরে হামলা চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম। স্থানীয় এক বেসামরিক নেতার বরাত দিয়ে বুধবার রয়টার্স এই তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার সীমান্ত সংলগ্ন দেশ ক্যামেরুনের ফোতোকলের একটি শহরে এই হামলা চালানো হয়েছে।
বেসামরিক নেতা আবচাউ আবচা বলেছেন, জঙ্গিরা গ্যাম্বারু দিয়ে প্রবেশ করে ঐ শহরের বিভিন্ন বাড়িঘরে ও মসজিদে হামলা করে বেসামরিক মানুষদের হত্যা করে। এছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। জঙ্গিরা তার এক ছেলেকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন তিনি।