মিসরে মোবারকবিরোধী আন্দোলনে অংশ নেয়া ২৩০ জন নিরপেক্ষ বিপ্লবীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। বুধবার এই আদেশ দেয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিশিষ্ট উদারনীতি কর্মী আহমেদ দুমাও রয়েছেন। ২০১১ সালে হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনে তিনি মূল ভূমিকা পালন করেছিলেন। দাঙ্গা সংগঠন, সহিংসতা উস্কে দেয়া ও নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করার অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়েছে। এছাড়া একটি বিজ্ঞান একাডেমি হাউজিংয়ে আগুন দেয়ার জন্য তাকে ২.২ মিলিয়ন জরিমানা করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছাড়াও নাবালকের পর্যায়ে পড়া ৩৯ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মিসরে যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় ২৫ বছর কারাভোগ করতে হয়।
