কুমিল্লার নাঙ্গলকোটে পেট্রোল বোমাসহ দুইজনকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বুধবার রাতে তুগুরিয়া বাজারে এই ঘটনা ঘটে।
আটককৃতর হলেন-নজরুল ইসলাম ফয়েজ (৩২) ও মনিরুল ইসলাম (৩৪)। নজরুল ইসলাম বিএনপিকর্মী ও মনিরুল ইসলাম জামায়াতকর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে নজরুল ও মনিরুল তুগুরিয়া বাজারে যায়। সেখানে তারা নাশকতার চেষ্টাকালে একটি পেট্রোল বোমাসহ দুইজনকে আটক করে স্থানীয় জনতা। তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
