জিয়ানগরে ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩৮



পিরোজপুরের জিয়ানগরে ট্রাক চাপায় অপু হালদার (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জিয়ানগর উপজেলা পরিষদ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অপু উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের স্বপন আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অপু প্রাইভেট পড়ে ইন্দুরকানী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ট্রাকসহ চালক আটক করেছে।