রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামলায় ২ শিক্ষকসহ আহত ১৫

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:১৩



রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় দুই শিক্ষকসহ ১৫ জন আহত হয়েছে।  আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ৭ দফা দাবিতে আমরণ অনশণ কর্মসূচি অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে এবং পুলিশের সামনে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হামলা চালায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সহিংস ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।