সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষ কত কী-ই না করে। কিন্তু তাই বলে না হেসে থাকা,তাও আবার ৪০ বছর? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করেছেন টেস ক্রিস্টেন (৫০)। মুখের বলিরেখা আটকাতে গত ৪০ বছর তিনি একবারের জন্যও হসেননি।
IMG0
প্রায়ই শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে পার্টি করেন টেস। সেখানে অনেক হাসাহাসি ও ফটোসেশনও হয়। কিন্তু সব জায়গাতেই একেবারে গম্ভীর মুখে চেয়ে থাকেন ট্রেস। কেননা, একটু হাসলেই তার মুখে বলিরেখা পড়ে যাবে!
নিজের হাসি নিয়ন্ত্রণ করা সম্পর্কে তিনি বলেন, আমার মুখে কোনো বলিরেখা পড়েনি কারণ আমি মুখের পেশি নিয়ন্ত্রণে রাখার জন্য নিজেকে প্রশিক্ষিত করেছি। সকলে জানতে চান আমি বোটক্স করিয়েছি কি না, কিন্তু আমি করাইনি। ১৬ বছর বয়সের পর থেকে আমি কখনও হাসিনি। আমার একাগ্রতার ফল পেয়েছি। আমার মুখে একটাও বলিরেখা নেই।
IMG1
শুধু টেস নন, বলিরেখা রুখতে ৩৪ বছরের মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানও সব সময় কম হাসার চেষ্টা করেন। সূত্র: ডেইলি মেইল।
