আড়াইহাজারে আওয়ামী লীগ নেতার গাড়ি পুড়ালো দুর্বৃত্তরা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০৯

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতার একটি প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে এই ঘটনা ঘটে। ব্রাহ্মন্দী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও গাড়ির মালিক আতাউর রহমান ভূইয়া জানান, প্রতিদিনের মত তার বাড়িতে গ্যারেজে গাড়িটি রাখা হয়। হঠাৎ ভোরে ঘুম ভেঙে দেখে গাড়িটিতে আগুন জ্বলছে। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর মধ্যেই গাড়ি এবং গ্যারেজটি পুড়ে ছাই হয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, লাল রঙের প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে, এটি পেট্রোলের আগুন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ জানাতে পারেনি। ওসি আরো জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কারা এই ঘটনার সাথে জড়িত বিষয়টি বের করার জন্য চেষ্টা চলছে।