কাহালুতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৩
কাহালুতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়াগামী সিএনজি চালিত থ্রি-হুইলার অটোরিক্সার সাথে একটি  ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সার যাত্রী ধান-চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন খাঁন (৫১) ঘটনাস্থলেই মারা গেছেন এবং অটোর চালক  গুরুতর আহত হয়েছেন।
দেলোয়ার বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের যোগারপাড়া গ্রামের মৃত শরাফ আলীর পুত্র বলে জানা যায়।