আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:০১


আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা  শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ বলা হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।