বাঁশি আর হর্ন বাজিয়ে সহিংসতার প্রতিবাদ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩০
 
 
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ ও  সংহিসতার প্রতিবাদে  বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে  বাঁশি ও দুই মিনিট পরিবহনের হর্ন  বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারী পেশাজীবি ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। জাতীয় প্রেস ক্লাব, পুরানা পল্টন, গুলিস্তান, সদরঘাট, সায়েদাবাদ, ফার্মগেটসহ নগরীর বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্যাঙ্কলরি, হিউম্যান হলার, অটোরিকশাসহ সকল পরিবহনের হর্ন বাজিয়ে নাশকতার প্রতিবাদ জানায়। দুপুর ১টা ১ মিনিট থেকে ১টা ৩ মিনিট পর্যন্ত দুই মিনিট এই কর্মসূচি পালন করা হয়।
হরতাল অবরোধের প্রতিবাদে শ্রমিক-কর্মচারী পেশাজীবি- মুক্তিয়োদ্ধা সমন্বয় পরিষদের ডাকে সারাদেশে এক যোগে এ কর্মসূচি পালিত হয়।
 কর্মসূচি পালন কালে সচিবালয়ের সামনে ওসমানী স্মৃতি মিলনায়তনের পাশ ঘেঁষে আব্দুল গনি রোডে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা অনেকগুলো ‍গাড়ি।
কর্মসূচিতে অংশগ্রহণ ও সংহতি জানাতে দুপুর একটার কয়েক মিনিট আগে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সচিবালয় থেকে বের হয়ে ওসমানী মিলনায়তনের সামনের রাস্তায় অবস্থান নেন। এ সময় তাকে ঘিরে একটি সমাবেশের সৃষ্টি হয়। তার সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ।
কর্মসূচির শুরুতে মন্ত্রীদের মুখে বেজে উঠলো বাঁশি। বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই এক যোগে হর্ন বাজানো শুরু করলো সারিবদ্ধ গাড়িগুলো। মন্ত্রীরা -প্রতিমন্ত্রীরা জোরে জোরে বাঁশি ফুকতে থাকলেন। এমনটা চললো পুরো এক মিনিট। এরপর দু’মিনিট ধরে গার্ড়ির হর্ন বাজানো হলো। বাঁশি আর গাড়ির হর্ন বাজানো শেষ হলো, এরপর সবাই নীরবতা। এই নীরবতায়   ১৫ মিনিটের।
শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক নৌমন্ত্রী শাজাহান খান ৩০ জানুয়ারি এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।