খালেদা জিয়ার কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অনশন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪৪
 
 
অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন গাড়ি চালকরা। বৃহস্পতিবার দুপুর একটায় কয়েক হাজার গাড়ি চালক কাফনের কাপড় পরে খালেদার কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান করেন।
 
অবরোধ-হরতাল প্রত্যাহার না করা পর্যন্ত তারা অনশন কর্মসূচি পালন করে যাবেন বলে ঘোষণা দেন। গাড়ি চালকরা বলেন, ‘পেট্রলবোমায় পুড়ে মরে যাওয়ার চেয়ে অনশন করে মরে যাওয়া অনেক ভালো। খালেদা জিয়া চাইলে আমাদের ওপর বোমা মারুন। আমরা এখানেই মরে যেতে চাই।’
 
স্থানীয় সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘অবশ্যই হরতাল অবরোধ প্রত্যাহার করতে হবে। যদি না করেন তাহলে আপনি জনরোষে পরবেন।’
 

তিনি প্রধানমন্ত্রীকে আহবান জানিয়ে বলেন, ‘জনগণের নিরাপত্তার স্বার্থে হরতাল-অবরোধ বন্ধ করতে আইনিভাবে যা করা প্রয়োজন, আপনি তাই করুন। জনগণ আপনার সঙ্গে আছে।’