কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন দিয়ে যাবে পাকিস্তান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৫৪
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাবে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মিরের আইনসভায় বৃহস্পতিবার দেয়া এক ভাষণে কাশ্মিরের স্বাধীনতায় সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি ন্যায্য প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। সূত্র: দ্য ডন