বাংলাদেশ নিজেদের সমস্যা সমাধানে সক্ষম: ভারতীয় মুখপাত্র

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ২১:১৯
 
ভারত আশা করে বাংলাদেশের জনগণ ও সরকার তাদের সমস্যা সমাধানে সক্ষম হবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন এ কথা বলেন। 
সৈয়দ আকবর উদ্দিন বলেন, অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই হস্তক্ষেপ করে না। প্রতিবেশী দেশে যা ঘটছে, তা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে ভারতের বলার কিছু নেই। -খবর বাসস