শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিত বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি দেবেন না। আশা করছি, আপনাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, সকাল ১০টা পর্যন্ত সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে।
প্রশ্ন ফাঁস সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়াবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না।
