কুমিল্লা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৪
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বিল্লাল হোসেনের (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে তিনি কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত ওসমান মিয়ার পুত্র ও স্থানীয় ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন গত বছরের ২৮ আগস্ট স্থানীয় নুরুল আলম মেম্বার হত্যা মামলার আসামি হিসেবে এ কারাগারে শাস্তি ভোগ করছিলেন।
কারাগারের জেলার মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বিল্লাল বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।পরে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।