বেগমগঞ্জে পিচ্চি সোহেলের গুলিবিদ্ধ লাশ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:০৫
নোয়াখালীর বেগমগঞ্জের সন্ত্রাসী ও বিএনপি ক্যাডার পিচ্চি সোহেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, পূর্বাঞ্চলের সন্ত্রাসী ও বিএনপি ক্যাডার উপজেলার লক্ষ্মীনারায়নপুর গ্রামের সোহেলকে (৩০) রাত আটটার দিকে কে বা কারা গুলি করে খুন করে দোকানঘর নামক স্থানে ফেলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, পিচ্চি সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কিছুদিন আগে অস্ত্র মামলায় জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হন।