‘সহিংসতা বন্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন আসছে’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৫৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, হরতাল বা অবরোধের নামে রাজনৈতিক সহিংসতা বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করার কথা ভাবছে সরকার।  
তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সহিংসতা বন্ধে অবিলম্বে কঠোর আইন আসছে, যাতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পর্যন্ত সাজা থাকবে। শুক্রবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এই আইনটি নিয়ে পর্যালোচনা চলছে। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে।