রণক্ষেত্র আফ্রিকা কাপের সেমি-ফাইনাল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:২৮
 
আফ্রিকা ন্যাশনাল কাপের সেমি-ফাইনালে মাঠে নেমেছিল ঘানা ও স্বাগতিক ইকুটোরিয়াল গিনি। এতে ৩-০ গোলে ঘানা জিতলেও রণক্ষেত্রের মধ্য দিয়ে শেষ হয় বৃহস্পতিবারের এই ম্যাচটি।
 
IMG0
 
গিনির মালাবোতে আফ্রিকা কাপের সেমি-ফাইনালে মাঠে নামে ঘানা ও স্বাগতিকরা। জর্ডান আয়ুই ও মুবারক ওয়াকাসোর গোলে ২-০ গোলে এগিয়ে যায় ঘানা। প্রথমার্ধের শেষেই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। পুলিশি পাহারায় তারা মাঠ ছাড়ে।
 
IMG1
 
দ্বিতীয়ার্ধে অ্যান্দ্রে আয়ুই ৭৫ মিনিটে ঘানার পক্ষে তৃতীয় গোলটি করেন। এরপর খেলা শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে ঘানার সমর্থকদের ওপর হামলা চালায় গিনির সমর্থকরা। তারা ঘানার সমর্থকদের লক্ষ্য করে বোতল এমনকি চেয়ার ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও হেলিকপ্টার ব্যবহার করে। এই পরিস্থিতির জন্য ৩০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখা হয়। পরে আয়োজকরা বৈঠক করে পুনরায় খেলা শুরু করেন। অবশ্য খেলা শুরুর তিনি মিনিট পরেই শেষ হয়ে যায়।
আফ্রিকা কাপের ফাইনালে আইভরি কোস্টের মুখোমুখি হবে ঘানা। সূত্র: বিবিসির ও গোল ডট কম।