বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিরোধে আগামী কেন্দ্রীয় ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে পালন করবে। এতে অংশগ্রহণের জন্য দেশের সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আগামী রোববার বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিরোধে কেন্দ্রীয় ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে এ আহবান জানান তিনি।
নাসিম বলেন, এতে সারাদেশে বিএনপি-জামায়াতের নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে যে গণপ্রতিরোধ শুরু হয়েছে সে প্রতিরোধ আরো বেগবান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচার চলছে। এ বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখন আর জনগনের নেত্রী নয়। তিনি সন্ত্রাসী বোমাবাজ ও জঙ্গীদের নেত্রী। তার হাত শিশু, মহিলাসহ দেশের মানুষের রক্তে রঞ্জিত।
তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র দেশে কখনও সফল হবে না। কেননা পৃথিবীর কোন দেশে নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করে কেউ কোন দিন সফল হতে পারেনি।
সংলাপের বিষয়ে জানতে চাওয়া হলে নাসিম বলেন, বিএনপি-জামায়াতের সাথে সংলাপের কোন প্রশ্নই আসে না
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রচলিত ব্যবস্থায় বিএনপি-জামায়াতকে মোকাবেলা করা হবে। জনপ্রতিরোধের মুখে তাদের পরাজয় অনিবার্য।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মণি প্রমুখ উপস্থিত ছিলেন।
