‘সংলাপই সংকট উত্তরণের একমাত্র পথ, এর বিকল্প নেই। সংলাপ না হলে পরিণাম হবে গৃহযুদ্ধ।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দেশপ্রেমিক নাগরিক পার্টি’ আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপ সময়ের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় বিকল্পধারা বাংলাদেশেরের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।
বিকল্পধারা সভাপতি বলেন, ‘সংলাপের আহ্বান জানানোর প্রথম দায়িত্ব সরকারের। খালেদা জিয়াকেও প্রস্তুত থাকতে হবে এবং ঘোষণা দিতে হবে যে, তিনিও সংলাপ চান।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম।
