রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটকের অভিযোগ উঠেছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল সন্ধ্যার দিকে কামরুল হাসানের নিজ বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এসময় তাকে বাসা থেকে আটক করার পর মারধর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এর প্রতিবাদে আগামী শনিবার থেকে রাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করা হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম রাবি ছাত্রদলের সেক্রেটারি কামরুল হাসানকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
