লগ আউটের পরও তথ্য সংগ্রহ করছে ফেসবুক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৩২
 
সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক থেকে ব্যবহারকারীরা বের হয়ে যাওয়ার পরও গ্রাহকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ফেসবুক। সাইটটির ব্যবহারের এরকম বিধান সম্বলিত নতুন প্রাইভেসি পলিসিতে ব্যবহারকারীরা অনেকটা অজান্তেই মত দিয়ে সাইন আপ করছেন বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
নতুন বছরের ৩০ জানুয়ারি কার্যকর হওয়া নতুন প্রাইভেসি পলিসির ঘোষণা দিয়েছিল গত বছরের নভেম্বরে। ফেসবুক কর্তৃপক্ষের দাবি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হবে এই মর্মে আগেই নোটিফিকেশন ও মেইলের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়াও এই নিয়ে ব্যবহারকারীদের মতামত দেয়ারও সুযোগ রাখা হয়েছিল। ফেসবুকের দাবি ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেয়ার জন্য এই তথ্য ব্যবহার করা হবে। এর মাধ্যমে বিরক্তিকর বিজ্ঞাপনের হাত থেকেও রেহাই পাওয়া যাবে বলে ফেসবুকের দাবি। সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট