তামিলনাড়ুর স্কুল কলেজে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাইকোর্ট। শুক্রবার তামিলনাড়ু সরকারের প্রতি এই এই নির্দেশনা জারি করা হয়। সুন্দরী প্রতিযোগিতা ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক কোন প্রভাব তৈরি করে না বলে এই ধরনের প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেছে। আদালত তার পর্যবেক্ষণে আরো বলেছে, র্যাম্পে হাঁটা ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্রীকে কিভাবে দক্ষ ইঞ্জিনিয়ার হতে সহায়তা করে তা আদালতের বোধগম্য নয়।
এক অভিভাবকের দায়ের করা পিটিশনের জবাবে এই নির্দেশ দেয় আদালত। দুই হাজার তেরো সালে চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ার কলেজে সেরা সুন্দরীর খেতাব যেতেন ঐ অভিভাবকের মেয়ে। কিন্তু বিজয়ীর পঁচিশ লাখ রুপি দেয় নি আয়োজক। এর পরই ঐ পিটিশন দায়ের করা হয়। পুরস্কারে অর্থের পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত পাঁচ লাখ রুপিও দাবি করেছেন তিনি। এ বিষয়ে ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে । সূত্র: এনডিটিভি
