কুমিল্লায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' শিহাব উদ্দিন পাটোয়ারী নামের শিবিরের এক নেতা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থকে অস্ত্র, গুলি ও পেট্রোলবোমা উদ্ধার করেছে। নিহত শিহাব চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।
শিবির নেতা নিহত হওয়ায় শনিবার চট্টগ্রাম বিভাগের সকল উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ও রবিবার ভোর ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে চট্টগ্রাম বিভাগ ইসলামী ছাত্রশিবির।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার সময় কতিপয় দুষ্কৃতিকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এসময় ১৫ থেকে ২০ জন দুষ্কৃতকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও শটগানের পাল্টা গুলি ছুঁড়ে। একপর্যায়ে দলটি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। ঘটনাস্থলে এক যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত ডাক্তাররা এসময় তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশি রিভলভার, ১টি তাজা বুলেট, ২টি পেট্রোলবোমা, ২টি শটগানরে কার্তুজের খোসা ও ২টি কিরিচ উদ্ধার করে। পুলিশ পরবর্তীতে জানতে পারে নিহত যুবকরে নাম শিহাব উদ্দিন পাটোয়ারী (২৬) এবং সে চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ওয়ার্ডবয় মো. শাহজাহান জানান, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম এক যুবকের লাশ কুমিল্লা মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় গুলির চিহ্ন ছিল। কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সাংবাদিকদের জানান, পুলিশের ওপর হামলার পর পাল্টা গুলিতে শিবির নেতা নিহত হয়। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা করা হয়েছে।
নিহত শিহাব উদ্দিনের বিরুদ্ধে হত্যা,সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে ২০টি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। এদিকে হাসপাতালের মর্গে আসা নিহত
চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শিহাব নিহতের প্রতিবাদে শনিবার চট্টগ্রাম বিভাগের সকল উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা এবং রবিবার ও সোমবার ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করেছে চট্টগ্রাম বিভাগ ইসলামী ছাত্রশিবির। কুমিল্লা মহানগর শিবির সভাপতি শাহ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচীর কথা জানানো হয়েছে।
