রবিবার থেকে টানা ৭২ ঘণ্টা হরতাল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৪৬


বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আবারো টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে। শুক্রবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, রবিবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে জোট। এর আগে গত সপ্তাহের পাঁচ কর্মদিবসেই হরতাল কর্মসূচি পালন করে ২০ দলীয় জোট।