‘আমি কম্পিউটার চালাতে জানি না’। ১৬ বছরের এক কিশোরীর প্রশ্নের জবাবে এভাবেই নিজের অপারগতার কথা প্রকাশ করলেন পোপ ফান্সিস। খবর বিবিসির।
স্থানীয় সময় বৃহস্পতিবার গুগল হ্যাঙ্গআউটের মাধ্যমে সারা বিশ্ব থেকে কয়েকজন প্রতিবন্ধীর সাথে আলাপকালে এ কথা বলেন পোপ। ভ্যাটিকানের অডিয়েন্স হলে তার স্কুলের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে ফ্রান্সিস তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় প্রতিবন্ধী শিশুরা তাকে দেখান কী ভাবে তারা ব্রেইল কিপ্যাড, ট্যাবলেট কম্পিউটার এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করেন।
ফ্রান্সিস তার কম্পিউটার দিয়ে ছবি তুলতে চান কি না—স্পেন থেকে অংশ নেয়া আলিসিয়া এমন এক প্রশ্ন করলে জবাবে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি যন্ত্রে একেবারেই অভ্যস্ত নই। এমনকি কম্পিউটার চালাতেও জানি না।’
