শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘হরতাল–অবরোধে যারা আগুনে পুড়িয়ে মানুষ মারে, কীভাবে তাদের সঙ্গে সংলাপে বসব? সংলাপে তাদের সঙ্গে কী নিয়ে কথা বলব? তাদের সঙ্গে কি মানুষ পুড়িয়ে মারা নিয়ে আলোচনা করব?’
তিনি বলেন, ‘শক্তিশালী সরকারের বিকল্প নাই।’ দলের কার্যনির্বাহী পরিষদের সভায় চলমান রাজনৈতিক সহিংসতা কঠোর হাতে দমনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সৈয়দ আশরাফ।
