সেয়ানা ডাকাত!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৪৪

সেয়ানা ডাকাত ছাড়া একে আর কি বলা যায়। যুক্তরাষ্ট্রের মেইনের একটি স্টোরে এক ডাকাত ঢুকেছিল ডাকাতি করতে। এর আগে একবার সে ওই একই স্টোরে ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ                                                                                                                  ধরা পড়ে জেল খেটেছিল। কিন্তু এবার সে প্রতিজ্ঞা করে বসে সেখানে ডাকাতি করবেই। কিন্তু কিভাবে স্টোরের ভেতরে অস্ত্র নিয়ে যাবে তা ভাবতে পারছিল না। শেষ পর্যন্ত এক কৌশল অবলম্বন করল। একটি পুরু বইয়ের ভেতরের অংশ পিস্তলের ছাঁচে কেটে তার ভেতর পিস্তল রেখে দিল। এরপর বৃহস্পতিবার সেই বইটি হাতে নিয়ে সে স্টোরে ঢুকে সুযোগের অপেক্ষা করতে লাগল।

কিন্তু তার রাশিফল বোধহয় শুভ ছিল না! কারণ, সে বইটি সামনে রেখে চারদিকটা ভালো করে দেখতে লাগল, ডাকাতি করে কিভাবে পালাবে। কিন্তু স্টোরে মার্কেটিং করতে যাওয়া এক ‘জ্ঞানপিপাসু’ কাস্টমার বইটি দেখে একটু খুলে দেখতে গেলেন। কিন্তু পাতাই ওল্টাতেই তার ভেতর পিস্তল দেখে ভয়ে চিত্কার দিয়ে উঠলেন। ডাকাত বেচারা পালাতে গিয়েও ব্যর্থ হলো। স্টোর কর্তৃপক্ষ তাকে ধরে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। -এপি