ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০৪
বাংলাদেশে নবনিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত  ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে তাঁর অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় স্থায়ী প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্সকে ইউএনডিপি’র বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের চিত্র তুলে ধরেন এবং এ সংস্থার বাংলাদেশের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।
স্থায়ী প্রতিনিধি ড. মোমেন আশা প্রকাশ করে বলেন, নতুন প্রতিনিধির মেয়াদে ইউএনডিপি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবে। রবার্ট ওয়াটকিন্স এ মাসেই ঢাকায় যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ মিশনের সিনিয়র কর্মকর্তা এবং ইউএনডিপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।