কানাডার আইনে স্বীকৃতি পেল ‘স্বেচ্ছা মৃত্যু’র অধিকার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১৯
চিকিৎসকের অনুমতি ক্রমে ইউথানেশিয়াকে (স্বেচ্ছা মৃত্যু)  আইনি স্বীকৃতি দিল কানাডার শীর্ষ আদালত। ১৯৯৩ সালের পর  ইউথানেশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর সিবিবি নিউজ’র।
বারবার ইউথানেশিয়াকে আইনি স্বীকৃতি দানের দাবি উঠলেও পার্লামেন্ট তা খারিজ করে। ধর্মগুরুরাও এর তীব্র বিরোধিতা করেন। অবশেষে শুক্রবার সর্বসম্মতিক্রমে এ নিষেধাজ্ঞা তুলে নিল দেশটির সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তি যদি শারীরিক বা মানসিক দুরারোগ্য  ব্যধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসহনীয় কষ্টের মধ্যে অতিবাহিত করে, এবং আরোগ্য লাভের কোনো সম্ভাবনাই না থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের সহয়তায় ওই ব্যক্তি ১২ মাসের মধ্যে স্বেচ্ছা মৃত্যুর সম্মুখীন হতে পারেন।