চুয়াডাঙ্গার জীবননগরে বাস স্ট্যান্ডে পাকিং করে রাখা দুইটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে শাপলা পরিহনের (ঢাকা মেট্রো-জ-০৪-০৮৬৮) একটি বাস সম্পূর্ণরুপে এবং চিত্রা পরিবহনের অপর একটি বাস (রাজ মেট্রো-ব-১১-০০২৫) আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
প্রতিদিনি রাতে বাস স্ট্যান্ডে বিপুল পরিমান পুলিশ মোতায়েন থাকলেও শুক্রবার রাতে কোন পুলিশ ছিলো না। ফলে দুর্বৃত্তদল এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
