সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর বুরুঙ্গা এলাকায় শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বুরুঙ্গা গ্রামের আজির আলী ও শায়েস্থা মিয়া।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা একটার দিকে বুরুঙ্গা এলাকায় একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির ধাক্কায় ওই দুই পথচারী নিহত হন।
