প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৫০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৫০
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া বাংলাদেশি অফস্পিনার সোহাগ গাজী ও পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমল অবশেষে বৈধতা পেলেন। পরীক্ষা শেষে আজ শনিবার আইসিসির পক্ষ থেকে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অনুমতি দেয়া হয়।