মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের নিরীহ মানুষকে হত্যার ঘটনাকে রাজনৈতিক স্বীকৃতি দেয়ার জন্য হরতাল-অবরোধ কর্মসূচী অব্যাহত রেখেছেন।
শিনবার সকালে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে ন্যাশনাল এফ.এফ ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের জঙ্গীবাদ ও সন্ত্রাসী তান্ডবলীলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, কবীর আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার পি.সি থিমায়াকে দেশের মুক্তিযোদ্ধাদের কল্যানে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
