নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশ এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ও অন্যান্য ধরনের অনাচার শেষের কোনো লক্ষণ নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের ব্যাপারে সরকার যাতে সাধারণের অধিকার রক্ষা করে এবং যথেচ্ছ বলপ্রয়োগ, গ্রেফতার ও গুম করার পথ অবলম্বন না করে সে ব্যাপারে সচেতন থাকা উচিত।’
শুক্রবার প্রকাশিত বিবৃতিতে এইচআরডব্লিউয়ের এশিয়া অঞ্চলের প্রধান ব্রায়ান অ্যাডামস বিবৃতিতে স্বাক্ষর করেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘গত এক মাসে প্রায় ৬০ জন মারা গেছে, শত শত লোক আহত হয়েছে এবং সারাদেশে কয়েক হাজার লোককে গ্রেফতার করা হয়েছে।’ সব রাজনৈতিক দলই যাতে তাদের কর্মীদের সহিংসতা পরিহারের নির্দেশনা দেয় সেই আহ্বানও জানিয়েছে এইচআরডব্লিউ।
