আবারো সানি লিওন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৩৫
 
সানি লিওনের পরবর্তী ছবি 'এক পহেলি লীলা'র ট্রেলার ছাড়া হয়েছে। ছবিটিতে সানি লিওনকে আবেদনময়ী রূপে বড় পর্দায় দেখতে পাবেন বলিউডের দর্শকরা, ট্রেলারেও সেই ইঙ্গিতও দেয়া হয়েছে।
ছবিটিকে মূলত মিউজিকাল থ্রিলার বলা হচ্ছে। ছবির গল্প পুনর্জন্মকে ঘিরে। ছবির ট্রেলার অনুযায়ী, সানিকে দুটি চরিত্রে দেখা যাবে। একটি রাজস্থানের গ্রামের মেয়ের চরিত্র, যার মুখে মারওয়াড়ি ভাষা শোনা যাবে। অন্যটি গ্ল্যামার জগতের রানি। আর দুটো চরিত্রেই সমান আবেদনময়ী রূপে দেখা যাবে সানি লিওনকে।
এই বছরে 'এক পহেলি লীলা'ই সানির প্রথম ছবি। ছবিটির  প্রধান চরিত্রগুলিতে অভিনয় করছেন সানি লিওন, জয় ভানুসালি, রজনীশ দুগ্গল, রাহুল দেব প্রমুখ। ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। 'এক পহেলি লীলা' পরিচালনা করেছেন ববি খান। সূত্র: ওয়ান ইন্ডিয়া