সৈয়দপুরে গৃহবধূ হত্যা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৪৮

নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। নিহতের নাম তাহেরা বেগম (৪৫)। তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক মাহবুবার রহমানের স্ত্রী। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

সৈয়দপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সৈয়দপুর রেলওয়ে আঞ্চলিক স্কাউট ভবনের দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে বাস করেন মাহবুবুর। শনিবার বিকালের দিকে বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা তাহেরাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে স্থানীয় রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি।