হংকংয়ে বলতে গেলে টয়লেট পেপার কেলেঙ্কারি ঘটে গেল। তবে কেলেঙ্কারিটা সম্পূর্ণ হওয়ার আগেই সেই টয়লেট পেপার জব্দ করলো চীন সরকার। কারণ আছে বটে। টয়লেট পেপারে একজনের ছবি ছাপা হয়েছে যে কিনা হংকংয়ের চীনপন্থী নেতা।
হংকংয়ের গণতন্ত্রপন্থী দল ডেমোক্র্যাটিক পার্টি হংকংয়ের নেতা চি লিউয়াংয়ের ছবি সম্বলিত টয়লেট পেপার এবং টিস্যু আগামী সপ্তাহে এক মেলায় বিক্রির পরিকল্পনা করেছিল। হংকংয়ের মানুষের কাছে চি লিউয়াংয়ের তেমন গুরুত্ব নেই। চীনা কর্তৃপক্ষ ৭ হাজার ৬শ টয়লেট রোলস এবং ২০ হাজার টিস্যু পেপার জব্দ করেছে। তবে জব্দ করার কারণ জানায়নি বলে জানান পার্টির ভাইস চেয়ারম্যান লো কিন হেই। তিনি বলেন, এটা স্বাধীনভাবে মত প্রকাশের পুরোপুরি লঙ্ঘন। তিনি জানান, ১২ হাজার ৯শ ডলারের মালামাল জব্দ করা হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টি জানিয়েছে, তারা গত বছর চীনের বার্ষিক মেলায় এই টয়লেট পেপার বিক্রি করেছিল। এবারো পার্টি তহবিল সংগ্রহে এগুলো বিক্রির পরিকল্পনা করেছিল। চীনের একটি কারাখানায় এই টয়লেট পেপারের উত্পাদন সম্পন্ন হয়েছে। এব্যাপারে চীনের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। -বিবিসি
