বগুড়ায় পেট্রোল বোমায় দগ্ধ ১ জনের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:১১

বগুড়ার শাজাহানপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ চারজনের মধ্যে ট্রাকের হেলপার আশিক (৩৫) মারা গেছেন। শনিবার গভীর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশিক সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সোনামুখী পাচগাছি গ্রামের বাসিন্দা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার শাজাহানপুর থানার রুপিহারে বগুড়া-নাটোর সড়কে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আশিকসহ চারজন আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে আশিক মারা যান।
অন্যরা হলেন- ট্রাকচালক বগুড়ার শহরের বড়কুমিড়া এলাকার মোস্তফা (৪০), সবজি ব্যবসায়ী নাটোরর সিংড়া উপজেলার চকনওগাঁ গ্রামের আব্দুল আজিজ (৪৭) ও উপজেলার চকসাথী গ্রামের খয়বর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।