ময়মনসিংহে বাস ও পিকআপে পেট্রোল বোমা হামলা, আহত ৩

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:২০



ময়মনসিংহ শহরের ২টি পৃথক স্থানে বাসে ও পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে তিনজন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শহরের কাচিঝুলিতে ঢাকা থেকে ছেড়ে আসা মুক্তাগাছাগামী ইমন পরিবহন নামে একটি যাত্রী বাসে রাত পনে ১১টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিন যাত্রী আহত হয়। আহতরা হলেন- আলমগীর, নওশের ও শহিদুল। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। এদের মধ্যে দুইজনের বাড়ি মুক্তাগাছয়ি ও একজনে বাড়ি ময়মনসিংহ শহরে বলে জানা গেছে।
অপরদিকে শহরের চরপাড়া একটি পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হয়নি।