গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে বিএনপির ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
