জয়পুরহাটের ক্ষেতলালে একটি আলু বোঝাই ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার তালতলী নামক স্থানে জয়পুরহাট-বগুড়া সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে জয়পুরহাট থেকে আলু বোঝাই একটি ট্রাক আটরশি ওরশ শরীফে যাওয়ার পথে ঐ স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
