কুমিল্লায় 'বন্ধুকযুদ্ধে' কালা স্বপন নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১৪



কুমিল্লায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কালা স্বপন ওরফে ইয়াবা স্বপন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এই 'বন্দুকযুদ্ধ' হয়। স্বপন উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. কালা মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগ নেতা মোস্তাক হত্যার অন্যতম আসামি ছিলেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পালিবিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী, মাদক, অপহরণ ও অস্ত্রমামলাসহ ২৮ টি মামলা রয়েছে।