বোকো হারামকে মোকাবিলায় ৯ হাজার সৈন্য

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৪৫



নাইজেরিয়ায় চরমপন্থী ইসলামী সংগঠন বোকো হারামকে মোকাবিলায় আঞ্চলিক প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকার পাঁচটি দেশ শনিবার ৮ হাজার ৭০০ সৈন্য, পুলিশ ও বেসামরিক লোক মোতায়েন করবে।
বেনিন, ক্যামেরুন, নাইজার, নাইজেরিয়া ও শাদের প্রতিনিধিরা মোট ৮ হাজার ৭০০ সৈন্য, পুলিশ ও বেসামরিক লোক মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
 ইয়ায়ুন্ডে এক বৈঠক শেষে দেশগুলোর এক বিবৃতিতে এ কথা বলা হয়।
সূত্র-বাসস।