প্রযোজনার পর এবার সিনেমা পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা। একটি রোম্যান্টিক কমেডি চিত্রনাট্য নির্দেশনা করতে বলেছেন বলিউডের এই হট ডিভা। তবে সিনেমার নাম কি হবে তা এখনও ঠিক করা হয়নি। এই সিনেমার জন্য তিনি নতুন মুখ কাস্ট করবেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাহিনী শুনে খুবই উৎসাহিত নায়িকা। তখনই তিনি ঠিক করে নিয়েছেন এই সিনেমাটি তিনি পরিচালনা করবেন।
এ ব্যাপারে দিয়া সাংবাদিকদের জানান “ গল্পটি এতো সুন্দর যে এটা নিয়ে কাজ করার লোভ সামলাতে পারলাম না’। তবে অনেক সিনেমায় প্রযোজনা করলেও এই প্রথম পরিচালকের ভূমিকায় আসতে চলেছেন দিয়া মির্জা।
