‘নাশকতা বন্ধ না করলে কোনো সংলাপ নয়’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৫৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নাশকতা বন্ধ না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।
রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগুনে মানুষ পুড়িয়ে মারা নেতার সঙ্গে সংলাপ সম্ভব নয়। দানবের সঙ্গে মানবের কোনো সংলাপ বা রাজনৈতিক আলোচনা হবে না।
তিনি বলেন, দেশব্যাপী চলমান নাশকতা বন্ধ করলে বিএনপির সঙ্গে সংলাপ বা রাজনৈতিক আলোচনা নিয়ে চিন্তা করা হবে।