গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী দলের পূর্ব থানার সেক্রেটারি মো. বদরুল আমিনকে (৪২) পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার ধুপনী ডিগ্রি কলেজ থেকে রবিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
বদরুল আমিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার খামারধুপনী গ্রামের মৃত এফাজ উদ্দিনের ছেলে ও ধুপনী ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বদরুল আমিনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
