‘বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছে’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০২

বিএনপি গণতন্ত্রের নামে মানুষ পোড়ানোর রাজনীতি করছে। ৭১- এ পাকিস্তানি হায়ানারা মানুষকে হত্যা করেছে। আর এখন বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে হত্যা করছে। মানিকগঞ্জের সাটুরিয়া হরগজ এলাকায় বিদ্যুতের উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষে শনিবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। এসময় ১০ কোটি টাকা ব্যয়ে ১০ এম ভি এ (৩৩/১১ কোভি) উপকেন্দ্রের বিদ্যুতের লাইন উদ্বোধন করেন তিনি। হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আফম নুরুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ওবায়দুর রহমান, ডিজিএম মো. রফিকুল ইসলাম, সমিতির সভাপতি মো. শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মুর্তুজা মাসুম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা সভাপতি মো. ইসরাফিল হোসেন প্রমুখ।