সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:২১
 
 
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
 

নিহত স্কুল শিক্ষক হাজী জান মোহাম্মদ কামারখন্দ উপজেলার বরধুল গ্রামের সুরুত তালুকদারের ছেলে। বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।