যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৪৫


যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার কাছে এক বাড়িতে শনিবার এক বন্দুকধারীর হামলায় সাত বছরের এক শিশুসহ চারজন নিহত ও দুই জন আহত হয়েছে। হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে।
ডগলাস কাউন্টির শেরিফের কার্যালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট গ্লেন ড্যানিয়েল জানান, আটলান্টার পশ্চিমাঞ্চলীয় এলাকা ডগলাসভিলে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এতে মোট সাত জনকে গুলি করা হয়।
আহত শিশুদুটি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উল্লেখ করে ড্যানিয়েল এএফপিকে বলেন, ‘পারিবারিক কারণেই এ হত্যাকা- ঘটেছে।’
তিনি আরো জানান, এই ঘটনায় হতাহতদের বয়স সাত বছর থেকে প্রাপ্ত বয়স্ক।
এই পরিবারের সব আত্মীয় স্বজনকে ঘটনাটি সম্পর্কে জানানো হচ্ছে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। খবর সিএনএন।